আজই বানিয়ে ফেলুন দারুন স্বাদের সবজি পাকোড়া
দি নিউজ লায়নঃ
উপকরণ
বাধাকপি কুচি – ১ কাপ,
গাজর কুচি – ১ কাপ,
পেঁয়াজ কুচি – ১/২ কাপ,
কাঁচা লঙ্কা কুচি – ১ টেবিল চামচ,
ধনে পাতা কুচি – ১ টেবিল চামচ,
ময়দা – ১/২ কাপ,
ডিম – ১ টি,
টেস্টিং সল্ট -১/৪ চা চামচ,
বেকিং পাউডার – ১/২ চা চামচ,
লবন – ১/২ চা চামচ বা স্বাদ মত,
তেল – ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মত,
পদ্ধতি
উপরে দেয়া সকল সবজি একটি পাত্রে রেখে তাতে কাঁচা লঙ্কা ,পেঁয়াজ কুচি, ধনে পাতা এবং লবন দিয়ে ভালো করে সবজির সাথে মাখিয়ে ফেলুন। এরপর তাতে আস্তে আস্তে ময়দা মিশিয়ে নিন। এখন ফেটানো ডিম, টেস্টিং সল্ট ও বেকিং পাউডার সবজির সাথে ভালো করে মাখিয়ে ফেলুন। মিশ্রণটি যদি পাতলা হয় তাহলে অল্প করে ময়দা দিয়ে একটু ঘন বানিয়ে নিন। তারপর একটি প্যানে তেল নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হলে তৈরী মিশ্রন থেকে অল্প অল্প করে হাতে নিয়ে গোল করে প্যানে দিয়ে ভাজুন। এক সাথে কয়েকটা দিয়ে ডুবো তেলে ভালো করে বাদামী করে ভাজুন। খুব দ্রুত না ভেজে আস্তে আস্তে ভাজার চেষ্টা করবেন। দ্রুত ভাজলে পাকোড়ার ভিতর কাচা থেকে যেতে পারে। ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিয়ে পরিবেশন করুন। সঙ্গে একটু টমেটো সস হলে ভালো হয়।

Post a Comment